১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন হাম-রুবেলা টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু তেলের দাম বাড়লেও পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তি দিনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের হাইকমিশনার হতে যাচ্ছেন সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সাবেক তিন আমলা বিশ্ববাজারে তেলদাম দ্বিগুণ হলেও সরকার কেবল সামান্য মূল্যবৃদ্ধি করেছে: জ্বালানি মন্ত্রী একদিনেই দেশে ফিরল ৩৪ প্রবাসীর মরদেহ সরকারের সিদ্ধান্ত: ৯ হাজার ধর্মীয় ও শূন্য পদে শিক্ষক নিয়োগ আবারও হরমুজ পার হয়নি এমভি ‘বাংলার জয়যাত্রা’ সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে आज প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলন

ডলার সংকটে মূলধনি যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি বেশি কমছে

ডলার সংকটের কারণে আমদানি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। আমদানি শুল্ক বাড়ানো, শতভাগ পর্যন্ত এলসি মার্জিন নির্ধারণ এবং নিয়মিতভাবে এলসির তথ্য তদারক করা হচ্ছে। মূলত বিলাসী পণ্য আমদানি কমাতে এমন উদ্যোগ। তবে ডলারের সংকটের প্রভাবে দেখা যাচ্ছে মূলধনি যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামাল আমদানি কমছে বেশি। উৎপাদন ও বিনিয়োগের জন্য এ দুটি পণ্যের আমদানি খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে ৬ হাজার ২৪০ কোটি ডলার সমপরিমাণ এলসি খোলা হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ২৫ দশমিক ৩৪ শতাংশ কম। এ সময়ে এলসি সবচেয়ে কমেছে মূলধনি যন্ত্রপাতির। গত ১১ মাসে মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য ২৬৯ কোটি ডলারের এলসি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬০০ কোটি ডলার। এর মানে কমেছে ৫৫ দশমিক শূন্য ৯ শতাংশ।

কমে যাওয়ার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে শিল্পের কাঁচামাল। এর এলসি ৩০ দশমিক ১৫ শতাংশ কমে ২ হাজার ৪২১ কোটি ডলারে নেমেছে। পর্যায়ক্রমে মধ্যবর্তী পণ্যে ২৪ দশমিক ৩০ শতাংশ কমে ৫২৬ কোটি ডলারে নেমেছে। ভোক্তাপণ্যে ১৮ দশমিক ১০ শতাংশ কমে নেমেছে ৭১৪ কোটি ডলারে। আর পেট্রোলিয়ামের এলসি ৪ দশমিক ৭৩ শতাংশ কমে নেমেছে ৮৪৪ কোটি ডলারে।

সংশ্লিষ্টরা জানান, টাকা থাকলেও ডলার সংকটের কারণে অনেকে এলসি খুলতে পারছেন না। আবার খরচ অনেক বেড়ে যাওয়ায় নতুন বিনিয়োগ হচ্ছে কম। এ ছাড়া বাণিজ্যের আড়ালে অর্থ পাচার রোধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানের কারণেও এলসি কমে থাকতে পারে। এর আগে দীর্ঘদিন ধরে কৃত্রিমভাবে ডলারের দর ধরে রেখেছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ব্যাপক চাপের কারণে তা আর সম্ভব হয়নি। একবারে ডলারের দর অনেক বেড়ে বর্তমানে আন্তঃব্যাংকে ১০৯ টাকায় বিক্রি হচ্ছে। গত বছরের শুরুর দিকে যা ৮৬ টাকা ছিল। কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় ব্যাংকগুলো সব পর্যায়ে সর্বোচ্চ দর ঠিক না করলে পরিস্থিতি হয়তো আরও খারাপ হতো। পাশাপাশি বাজার ঠিক রাখতে চলতি অর্থবছরের এ পর্যন্ত বিভিন্ন ব্যাংকের কাছে ১৩ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। গত অর্থবছর বিক্রি করা হয় ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার। এতে করে ৪৮ বিলিয়নের ওপরে ওঠা রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

হাম-রুবেলা টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু

ডলার সংকটে মূলধনি যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি বেশি কমছে

প্রকাশিতঃ ১২:১৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩