০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

বাঁধনের বিরুদ্ধে আবারও সোশ্যাল মিডিয়ায় বুলিং

অভিনেত্রী আজমেরী হক বাঁধন নাটক ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তাঁর পারফরম্যান্স শুধু দেশে নয়, দেশের বাইরে বলিউডেও প্রশংসিত হয়েছে। তিনি কান চলচ্চিত্র উৎসবেও তাঁর কাজের জন্য প্রশংসা পেয়েছেন। দেশের জন্য তিনি শুরু থেকেই রাজপথে সরব ছিলেন, বিশেষ করে ছাত্র আন্দোলনের সময়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মতামত প্রকাশ করে তিনি শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছেন।

তবে কিছু সময় বিতর্কের শিকারও হয়েছেন বাঁধন। গত মার্চ মাসের শেষ দিকে নেটিজেনদের একজন দাবি করেছিলেন যে, তিনি ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর এজেন্ট। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করে লিখেছিলেন, “আবারো ‘র’ এজেন্ট হয়ে গেলাম—কি দারুণ এক যাত্রা!” এরপর থেকেই তিনি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। তাঁর ফেসবুক পোস্টে তিনি জানিয়ে ছিলেন, “আমি এখন জীবনের সবচেয়ে ভালো সময় কাটাচ্ছি (বিস্তারিত পরে বলবো)।” সেই পোস্টে তিনি বলেছিলেন, “আমাকে গালি দেয়ার শব্দভাণ্ডারটি অনেক উন্নত হয়েছে। এখন নতুন শব্দ হচ্ছে ‘নাগিন’।” তিনি আরও লিখেছেন, “মানুষ আমাকে নানা নামে ডেকেছেন, কিন্তু এই নামটি খুবই পছন্দের। সবাই রাস্তা খালি করে দিয়ে বলছে, আজমেরী হক নাগিন।”

বাঁধনের এই পোস্টের পর থেকে নেটেপাড়ায় অনেকের রসিকতা এবং সমর্থন মিলেছে। কিছু মানুষ তার পাশে দাঁড়িয়ে মানসিকভাবে তাকে সাহস দিয়েছেন। এই সব পরিস্থিতিতেও তিনি যেনো নিজের স্বাভাবিকতা ও সাহসের সঙ্গে লড়ছেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

বাঁধনের বিরুদ্ধে আবারও সোশ্যাল মিডিয়ায় বুলিং

প্রকাশিতঃ ০৪:১৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫