০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি ‘গর্হিত ও ন্যক্কারজনক’: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্ধুত্বে সরব নিরব-শখ!

নিরব হোসাইন ও আনিকা কবির শখ। দীর্ঘদিনের বন্ধুত্ব তাদের। ক্যারিয়ারে নিরবের কোনো বিরতি না হলেও শখ মাঝে বেশ কিছু বছর সংসার সন্তান নিয়ে বিরতি নিয়েছেন। তবে আবারও নিজের কাজ নিয়ে স্বচ্ছন্দ্যে ফিরেছেন শখ। এর ভেতর একটি সরকারি অনুদানের ছবিতে নিরবের সাথে শখের কাস্টিং প্রায় ফাইনাল হয়ে গেলেও, শেষ অব্দি তা আর চুড়ান্ত হয়নি।

নিরব বলেন, ‘আমাদের একসাথেই বেড়ে ওঠা। তারকা জীবনের গল্পগুলোও আমার আর শখের প্রায় একই। আমি বরাবরই শখকে ওর কাজের ব্যাপারে খুব উত্সাহ দিয়ে থাকি। তবে এবারে ওর কামব্যাকটা সত্যিই আমাকে আনন্দিত করেছে। আমি চাই শখ ভাল কিছু সিনেমায় কাজ করুক। কারণ এখন বেশকিছু দারুণ গল্পের সিনেমার কাজ হচ্ছে। এখনকার গল্পনির্ভর চলচ্চিত্রে শখকে খুব প্রয়োজন।’

শখ বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে তো সবাই বন্ধু হয়না। কেউ কেউ হয়। সেদিক দিয়ে বলবো নিরবের মতো বন্ধু পাওয়াটা কঠিন। ও সবসময় আমার ভাল কিছু পরামর্শ দিয়েছে আমাকে। যা আমার ভবিষ্যতে কাজে লেগেছে খুব। একসাথে ইভেন্টের কাজ হলেও নতুন মুভি বা সিরিজে কাজ করতে চাই। এবং অবশ্যই ভাল গল্পের। দেখা যাক। সবকিছু ঠিকঠাক হলে অবশ্যই তেমন কাজ নিয়ে ফিরতে পারবো বলে মনে করি।’

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন

বন্ধুত্বে সরব নিরব-শখ!

প্রকাশিতঃ ১২:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২