১০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

গ্রামীণ আমেরিকার ন্যাশনাল অ্যাম্বাসেডর জেনিফার লোপেজ

সঙ্গীত, চলচ্চিত্র, টেলিভিশন, সৌন্দর্য্য ও মানবসেবা, সব ক্ষেত্রেই নিজস্ব সাম্রাজ্য তৈরি করেছেন বিশ্বখ্যাত গায়িকা জেনিফার লোপেজ। এবার ড. মুহম্মদ ইউনূসের গ্রামীণ আমেরিকার ন্যাশনাল অ্যাম্বাসেডর হলেন স্বনামধন্য এই গায়িকা।

২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি শহরের ৬০০,০০০ লাতিনা উদ্যোক্তাদের ১৪ বিলিয়ন ডলার ব্যবসায়িক মূলধন এবং ছয় মিলিয়ন ঘন্টার আর্থিক শিক্ষা ও প্রশিক্ষণ দিতে গ্রামীণ আমেরিকার যে মিশন, তা সম্পন্ন করতে ভূমিকা রাখবেন লোপেজ।

এছাড়াও, একজন ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে লোপেজ লাতিনা নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিবেন এবং তাদের কাজের প্রচারণা চালাবেন। গ্রামীণ আমেরিকা ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় আর্থিক স্বাধীনতা ও শিক্ষা অর্জনের গুরুত্ব সম্পর্কে তিনি নারীদের বোঝাবেন।

গ্রামীণ আমেরিকা আরও জানায়, বর্তমানে যেসব লাতিনা ব্যবসায় উদ্যোক্তা রয়েছেন, তাদেরকে মূলধন সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে বোঝাবেন এবং আর্থিক স্থিতিস্থাপকতার লক্ষ্যে একটি সঞ্চয়ী প্রকল্প তৈরি করবেন।

এক বিবৃতিতে লোপেজ বলেন, ‘এই দেশে লাতিনো হয়ে থাকাটা সবসময়ই আমার জন্য গর্বের বিষয়। গ্রামীণ আমেরিকার সাথে অংশীদারিত্বের সুযোগ পেয়ে আমি খুবই কৃতজ্ঞ। আমরা কর্মসংস্থান এবং নেতৃত্বের পথ তৈরি করছি। এই সম্প্রদায়ের মধ্যে অনেক শক্তি রয়েছে এবং আমরা এটিকে কাজে লাগাচ্ছি। এই অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রে লাতিনা নারীদের জন্য সমতা, অন্তর্ভুক্তি এবং সুযোগ তৈরি করবে।’

২০০৮ সালে নোবেলবিজয়ী ড মুহম্মস ইউনূসের হাতে প্রতিষ্ঠিত গ্রামীণ আমেরিকা একটি অলাভজনক ক্ষুদ্রঋণ সংগঠন যারা নারীদের ছোটখাটো ব্যবসায়িক উদ্যোগ দাড় করাতে সাহায্য করে থাকে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

গ্রামীণ আমেরিকার ন্যাশনাল অ্যাম্বাসেডর জেনিফার লোপেজ

প্রকাশিতঃ ০১:৩৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২