১১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি ‘গর্হিত ও ন্যক্কারজনক’: স্বরাষ্ট্রমন্ত্রী

এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দিনটি পালনে জাপা নানা কর্মসূচি নিয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাপা এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। সকাল থেকে দুপুর পর্যন্ত জাপার কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে কোরআনখানির আয়োজন করা হয় এবং বিকাল ৩টায় কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। স্মরণসভা শেষে বিকালে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ জাপার কর্মসূচি

এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে জাপার কো-চেয়ারম্যান, ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলার উদ্যোগে আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর শ্যামপুর জুরাইন রেলগেটে স্মরণসভার আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। স্মরণসভা শেষে তিন সহস্রাধিক মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হবে।

এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’ পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ জানান, তিনি বর্তমানে সৌদিআরবের মদিনায় অবস্থান করছেন। এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি সেখানে দোয়া ও খেজুর বিতরণের আয়োজন করছেন। এছাড়া রাজধানীর বারিধারায় এরশাদের বাসায় তার পুত্র এরিক এরশাদ ট্রাস্টের পক্ষে কোরআনখানির আয়োজন করবেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন

এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিতঃ ০১:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২